খানসামায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস পালন
- আপডেট সময় : ১২:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ১ বার পড়া হয়েছে
– ‘দুনিয়ার মজদুর এক হও,লড়াই করো এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (০১ মে) সকালে এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনগুলোর মধ্যে ছিল—উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিক দল, বৈদ্যুতিক ও প্লাম্বার নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন,ট্রাক-ট্র্যাংলরি-কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, ভ্যান-রিকশা শ্রমিক ইউনিয়ন, কার-মাইক্রো শ্রমিক ইউনিয়ন, সিএনজি অটো শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক্টর-টলি শ্রমিক ইউনিয়ন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল আলমের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন চেয়ারম্যান রবিউল আলম তুহিন, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শরিফুল ইসলাম প্রধান এবং উপজেলা বিএনপির সদস্য ছাইয়েদ আহমেদ সেলিম বুলবুল। এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ। উল্লেখ্য, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেট এলাকায় ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিক শহীদ হন। সেই আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ১ মে বিশ্বব্যাপী ‘মে দিবস’ পালন করা হয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি সরকারিভাবে ছুটির দিন হিসেবে পালিত হয়ে আসছে









