সর্বশেষ
অতিরিক্ত টোলের বিরুদ্ধে সুন্দরগঞ্জে ক্ষোভ, ডিসি অফিসের সামনে মানববন্ধন কামরাঙ্গীরচরের ডলফিন হাসপাতালে সেবার নামে অবহেলার অভিযোগ, অসুস্থ শিশুকে নিয়ে অভিভাবকের মর্মান্তিক অভিজ্ঞতা সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, সাংবাদিকদের বিক্ষোভ ও কর্মবিরতি নোয়াখালী মাইজদী প্রাইম হসপিটাল: তৃতীয় ধাপের আপডেট, প্রতিবন্ধীদের নামে কোটি টাকার ঋণ! প্রতারণার শিকার দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী নারী শারমিন হক নোয়াখালী মাইজদিতে চিকিৎসা অবহেলার অভিযোগ: বুকে ব্যথা নিয়ে ভর্তি যুবকের মর্মান্তিক মৃত্যু রাজধানীর চকবাজারে যুবকের ইন্তেকাল নোয়াখালীকে বিভাগ ও সিটি করপোরেশন ঘোষণার দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিশাল মানববন্ধন কালবৈশাখীর সতর্কবার্তা: গাইবান্ধায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নিরাপদে থাকার আহ্বান গাইবান্ধায় জাল নোটসহ আটক ১, জনতার সহায়তায় পুলিশের হেফাজতে

নোয়াখালী মাইজদিতে চিকিৎসা অবহেলার অভিযোগ: বুকে ব্যথা নিয়ে ভর্তি যুবকের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার | নোয়াখালী:
  • আপডেট সময় : ০৪:১৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর মাইজদিতে অবস্থিত প্রাইম হাসপাতালকে কেন্দ্র করে চাঞ্চল্যকর একটি মৃত্যুর ঘটনা ঘটেছে। বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি দুই শিশু সন্তানের জনক বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে। স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর দীর্ঘ দুই ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো চিকিৎসক রোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেননি। এ সময় রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলেও যথাযথ চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ ওঠে।
স্বজনদের আরও দাবি, একপর্যায়ে একজন নার্স এসে রোগীকে একটি ইনজেকশন প্রয়োগ করেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরই রোগী “আমার কলিজা ফেটে যাচ্ছে” বলে চিৎকার করতে থাকেন এবং অল্প সময়ের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পরিবারের সদস্যরা জানান, প্রয়োগ করা ইনজেকশনটি ছিল ‘ইসোমিপ্রাজল’, যা সাধারণত গ্যাস্ট্রিক ও এসিডিটি সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে কেন এই ইনজেকশন দেওয়া হলো এবং সেটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল কিনা—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় নিহতের স্বজনরা চিকিৎসা অবহেলার অভিযোগ এনে দোষীদের বিরুদ্ধে তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রাইম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
(চলমান… তদন্ত সাপেক্ষে বিস্তারিত আসছে)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নোয়াখালী মাইজদিতে চিকিৎসা অবহেলার অভিযোগ: বুকে ব্যথা নিয়ে ভর্তি যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:১৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬