সর্বশেষ
গাইবান্ধায় জাল নোটসহ আটক ১, জনতার সহায়তায় পুলিশের হেফাজতে গাইবান্ধায় আইনগত সহায়তা দিবস পালিত: সচেতনতা বাড়াতে র‍্যালি ও আলোচনা সভা ঢাকার চকবাজারে ব্যবসার করুণ বাস্তবতা—ভ্যাট ট্যাক্স ও নানা খরচে দিশেহারা ব্যবসায়ীরা আজিমপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, রহমতগঞ্জের দাপুটে জয়, শার্শার উলাশীর জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলপুরের কংস নদীতে বৃদ্ধ নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি যশোরের শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিভে যাচ্ছে এক কিশোরের জীবনপ্রদীপ: বাঁচতে চায় স্কাউট শিক্ষার্থী আশেফ” রাজধানী ঢাকায় হাইকোর্ট সংলগ্ন ফুল মার্কেটের সামনে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ‘সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

গাইবান্ধায় জাল নোটসহ আটক ১, জনতার সহায়তায় পুলিশের হেফাজতে

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ১১:৪৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা শহরের হকাস মার্কেটের কাঠপট্টি স্টেশন রোড এলাকায় জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি ‘ম্যাকস হোমিও হল’ নামের একটি ওষুধের দোকান থেকে ২০০ টাকার ওষুধ কিনে ১০০০ টাকার একটি নোট দেন। নোটটি হাতে নিয়ে দোকানদার হারুন অর রশিদের সন্দেহ হলে তিনি আশপাশের ব্যবসায়ীদের বিষয়টি জানান। পরে স্থানীয়রা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার কাছে বিপুল পরিমাণ জাল টাকা দেখতে পায়। এ ঘটনায় দ্রুত পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে মোট ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়, যা প্রাথমিকভাবে জাল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত টাকার সত্যতা যাচাইয়ের কাজ চলছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি জাল নোট প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধায় জাল নোটসহ আটক ১, জনতার সহায়তায় পুলিশের হেফাজতে

আপডেট সময় : ১১:৪৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬