সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শাহ্ রজায়ী (রহঃ) ওরস: ওষখাইনে প্রস্তুতি তুঙ্গে

 মোঃ শহীদুল ইসলাম বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:৪২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

 চট্টগ্রাম (আনোয়ারা): হযরত শাহ সুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-এর পবিত্র ওরস ও বার্ষিক ফাতেহা মাহফিলকে সামনে রেখে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওষখাইন রজায়ী দরবার শরীফ এখন প্রস্তুতির ব্যস্ততায় মুখর। আগামী ১১ মে অনুষ্ঠিতব্য এ আধ্যাত্মিক মহাসমাবেশকে কেন্দ্র করে দেশজুড়ে ভক্ত-আশেকানদের আগমন প্রত্যাশা করা হচ্ছে। এ উপলক্ষে শনিবার দরবার প্রাঙ্গণের বিশ্ব নূর মঞ্জিলে রজায়ী যুব তরিকত কমিটি বাংলাদেশ-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী। সভায় সম্ভাব্য বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি বিবেচনায় রেখে সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা রক্ষা, অতিথি আপ্যায়ন এবং ধর্মীয় কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয় এবং মাহফিলকে সফল ও সুশৃঙ্খল করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। “আউলিয়ায়ে কেরামের স্মরণে এ ওরস মাহফিল মুসলিম উম্মাহর আত্মিক পরিশুদ্ধি ও ঐক্যের এক অনন্য মাধ্যম”—আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী বলেন, আউলিয়ায়ে কেরামের স্মরণে আয়োজিত এ ওরস ও ফাতেহা মাহফিল কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আত্মশুদ্ধি, নৈতিক জাগরণ ও আধ্যাত্মিক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তিনি সকল পীরভাই, আশেকান ও ভক্তবৃন্দকে যথাসময়ে উপস্থিত থেকে মাহফিলের ফযুজাত অর্জনের আহ্বান জানান। দিনব্যাপী কর্মসূচির মধ্যে থাকছে খতমে কুরআন, হযরত শাহ সুফি আলী রজা (প্রকাশ কানু শাহ্) (রহঃ)-এর প্রণীত খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজাগান, ইসমে আযম, মিলাদ মাহফিল এবং আখেরী মোনাজাত। মাহফিল শেষে আগত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হবে। সভায় উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা মুহাম্মদ নাঈম উদ্দীন রজায়ী, শাহজাদা মাওলানা ইমাম উদ্দিন রজায়ী, সাংবাদিক রফিকুল ইসলাম, শাহজাদা মিরু প্রমুখ। আয়োজকরা জানিয়েছেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে এবং সে লক্ষ্যে প্রস্তুতি কার্যক্রম ইতোমধ্যে সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শাহ্ রজায়ী (রহঃ) ওরস: ওষখাইনে প্রস্তুতি তুঙ্গে

আপডেট সময় : ১১:৪২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬