সর্বশেষ
ময়মনসিংহ পুলিশ সুপার কর্তৃক ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান আসন্ন ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৬–২৭ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বল বিতরণ মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১

নোয়াখালীর সোনাইমুড়িতে যুবদল নেতার পরিচয়ে সাংবাদিককে হত্যার হুমকি, উদ্বেগ সাংবাদিক মহলে

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় এক সাংবাদিককে ২৪ ঘণ্টার মধ্যে হত্যা করার হুমকির অভিযোগ উঠেছে যুবদল নেতার পরিচয়দানকারী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে স্থানীয় সাংবাদিক সমাজে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ রুবেল নামে এক ব্যক্তি নিজেকে ইউনিয়ন যুবদলের প্রেসিডেন্ট পরিচয় দিয়ে এক সাংবাদিককে তার প্রকাশিত একটি ফেসবুক পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করেন। নির্ধারিত সময়ের মধ্যে পোস্টটি অপসারণ না করলে তাকে হত্যা করা হবে বলে সরাসরি হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এছাড়াও ওই ব্যক্তি সাংবাদিককে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, যা ইতোমধ্যে সাংবাদিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ ধরনের হুমকি ও অপমানজনক আচরণকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সাংবাদিকরা জানান, সত্য প্রকাশ করাই একজন সাংবাদিকের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেতে হয়, তবে তা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য অত্যন্ত ভয়াবহ সংকেত।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক নেতারা। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিক এ ধরনের হুমকির শিকার না হন।
ঘটনার বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ রুবেলের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নোয়াখালীর সোনাইমুড়িতে যুবদল নেতার পরিচয়ে সাংবাদিককে হত্যার হুমকি, উদ্বেগ সাংবাদিক মহলে

আপডেট সময় : ০৫:৩৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬