সর্বশেষ
ময়মনসিংহ পুলিশ সুপার কর্তৃক ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান আসন্ন ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৬–২৭ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বল বিতরণ মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১

পুঠিয়ায় চাঁদা না পেয়ে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, আটক যুবক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:০০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়ায় চাঁদা না পেয়ে মামুনুর রশিদ জুয়েল (৫২) নামের এক মুদি ব্যবসায়ীকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে এক মাদকাসক্ত যুবক। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের কাউন্সিল বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জুয়েল পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া ওয়ার্ডের বাসিন্দা ইনছার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বাজারে মুদি ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে প্রতিদিনের মতো দোকান খুলে কিছুক্ষণ পর গরুর মাংস কিনে ফিরে আসেন জুয়েল। এ সময় একই এলাকার কামালের ছেলে মাইনুল (৩০), যাকে স্থানীয়রা মাদকাসক্ত হিসেবে চেনে, তার দোকানে প্রবেশ করে চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মাইনুল তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় জুয়েল দোকানের মেঝেতে লুটিয়ে পড়েন।
ঘটনার পরপরই আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে হামলাকারী মাইনুলকে আটক করে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে গুরুতর আহত জুয়েলকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, আটক মাইনুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার এবং মাদকসংশ্লিষ্ট অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুঠিয়ায় চাঁদা না পেয়ে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, আটক যুবক

আপডেট সময় : ১১:০০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬