সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাটুরিয়ায় সাংবাদিকের গাড়িতে হামলা: পুলিশের অভিযানে আটক ৬

মানিকগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক সাংবাদিকের প্রাইভেটকারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— কান্দাপাড়া গ্রামের আব্দুল মান্নান, আব্দুল জব্বার, শফিকুল ইসলাম ও রহিম বাদশা, ফুকুরহাটি গ্রামের রায়হান এবং কৃষ্টপুর গ্রামের শামীম হোসেন।
পুলিশ জানায়, পৃথক অভিযানে কান্দাপাড়া, ফুকুরহাটি ও কৃষ্টপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৬ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে শিবালয় থেকে সাটুরিয়ায় নিজ বাসায় ফেরার পথে কান্দাপাড়া বাজার এলাকায় দৈনিক ভোরের পাতা পত্রিকার সাংবাদিক নুরুল ইসলাম স্বপনের গাড়ির ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলার সময় গাড়িটি ব্যাপক ভাঙচুর করা হয় এবং ভেতরে থাকা মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে।
ঘটনার পর ২৯ মার্চ রাতে ভুক্তভোগী সাংবাদিক সাটুরিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।
সাটুরিয়া থানার তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন মামলার এজাহারভুক্ত এবং বাকি দুজন অজ্ঞাত আসামি। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাটুরিয়ায় সাংবাদিকের গাড়িতে হামলা: পুলিশের অভিযানে আটক ৬

আপডেট সময় : ১০:৩০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬