সর্বশেষ
চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান আসন্ন ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৬–২৭ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বল বিতরণ মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত পারিলায় বইছে নির্বাচনী হাওয়া: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও উন্নয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ।

মাধবপুর মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মায়ের কান্না

মাধবপুর উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নের মেড়াশানী গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। নিজের সন্তানের নির্যাতনে আজ অসহায় হয়ে পড়েছেন বৃদ্ধা মা সবিতা রানী দেব। যে ছেলেকে নিজের না খেয়ে বড় করেছেন, সেই ছেলেই এখন তার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সবিতা রানী দেবের ছেলে রুবেল দেব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার প্রভাবে তার আচরণ দিন দিন হিংস্র হয়ে উঠেছে। প্রায়ই তিনি মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান, যা এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি করেছে।
অভিযোগ রয়েছে, মাদকের টাকার জোগান দিতে রুবেল দেব বাড়ির আসবাবপত্র একে একে বিক্রি করে দিয়েছেন। এমনকি বসতভিটার গাছপালাও রক্ষা পায়নি। এতে পরিবারটি অর্থনৈতিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। তার নির্যাতনের মুখে ইতোমধ্যে ঘর ছেড়েছেন স্ত্রীও। এখন নিজের মাকেও বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি।
অশ্রুসিক্ত কণ্ঠে সবিতা রানী দেব বলেন, আমি নিজের খাবার না খেয়ে ছেলেকে বড় করেছি। এখন সে প্রতিদিন আমাকে মারধর করে। ঘরের কিছুই আর অবশিষ্ট নেই। এখন আমাকেই বাড়ি থেকে তাড়াতে চায়। আমি কোথায় যাব তিনি আরও জানান, গ্রামের বিভিন্ন মহলে বিচার চেয়েও কোনো প্রতিকার পাননি শুধু আশ্বাসই মিলেছে বারবার। স্থানীয় সমাজকর্মী মনিরুল ইসলাম মন্টি বলেন, মাধবপুরে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। এর প্রভাব শুধু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নেই—পরিবার ভেঙে যাচ্ছে, সমাজে অস্থিরতা বাড়ছে। সবিতা রানী দেবের ঘটনা তারই একটি করুণ উদাহরণ।
এ বিষয়ে ইউপি সদস্য তিতন মিয়া জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, “রুবেল দেবকে দ্রুত কাউন্সেলিংয়ের আওতায় এনে সংশোধন করা জরুরি। না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ মিয়া বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে এবং প্রয়োজনে উপজেলা প্রশাসনের সহায়তা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাধবপুর মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মায়ের কান্না

আপডেট সময় : ০৪:৫০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬