সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

জাঁকজমক আয়োজনে News Times-এর ২য় বর্ষপূর্তি উদযাপন

মোঃ আজিম মিঞা
  • আপডেট সময় : ১০:৫১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

ইন্টারনেট প্রোটোকলভিত্তিক ২৪ ঘণ্টা লাইভ সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল News Times-এর দ্বিতীয় বর্ষপূর্তি রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষপূর্তি উপলক্ষে ছিল আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন News Times-এর ব্যবস্থাপনা পরিচালক মিহিরুল মিরাজ, সিইও বর্ষা ইসলাম এবং জিএম নুসরাত জাহান সনিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিফ অ্যাডভাইজার সুলতানা জেসমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের সমাজ-এর ব্যবস্থাপনা সম্পাদক জিহাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ আজিম মিঞা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হেদায়েতুল্লাহ তুর্কি।
বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটার পাশাপাশি বিভিন্ন সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথি মোঃ আজিম মিঞার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি দৈনিক কালের সমাজ-এর ব্যবস্থাপনা সম্পাদক জিহাদুল ইসলাম, News Times-এর ব্যবস্থাপনা পরিচালক মিহিরুল মিরাজ এবং সিইও বর্ষা ইসলাম।
অনুষ্ঠান শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
এ সময় বক্তব্যে News Times-এর ব্যবস্থাপনা পরিচালক মিহিরুল মিরাজ বলেন,
“সবার সহযোগিতা ও দোয়ায় News Times আজ দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সংবাদ পরিবেশন করাই আমাদের প্রধান লক্ষ্য।”
বর্ষপূর্তির এই আয়োজন News Times-এর অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন উপস্থিত অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাঁকজমক আয়োজনে News Times-এর ২য় বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময় : ১০:৫১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬