সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভোর রাতে শ্যামপুরে ট্রান্সপোর্ট কর্মচারীকে কুপিয়ে ৯০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই

মো: আজিম মিঞা
  • আপডেট সময় : ০৯:১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

রাজধানীর শ্যামপুর এলাকায় ভোররাতে এক ট্রান্সপোর্ট কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৯০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে শ্যামপুর খন্দকার রোডের শেখ কামাল স্কুলের সামনে এ নৃশংস ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. গোলাম কিবরিয়া (৪৫)। তিনি বংশাল এলাকার বোরাক ট্রান্সপোর্টের একজন কর্মচারী এবং শ্যামপুর আলমবাগ এলাকায় বসবাস করেন।
আহতের সহকর্মী মেহেদী হাসান জানান, প্রতিদিনের মতো কিবরিয়া রাতে চট্টগ্রাম থেকে আসা ট্রান্সপোর্টের মালামাল ঢাকায় আনলোডের কাজ শেষ করেন। এরপর গাড়িভাড়া পরিশোধ করে সঙ্গে থাকা ৯০ হাজার টাকা নিয়ে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে শ্যামপুর খন্দকার রোডের শেখ কামাল স্কুলের সামনে পৌঁছালে তিনজন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে।
তিনি আরও জানান, ছিনতাইকারীরা ধারালো অস্ত্র ঠেকিয়ে কিবরিয়ার কাছে থাকা নগদ ৯০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। কিবরিয়া বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তার বাম হাতে ছুরিকাঘাত করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত কিবরিয়াকে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ভোর ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ বিষয়ে শ্যামপুর থানা পুলিশকে অবগত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভোররাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোর রাতে শ্যামপুরে ট্রান্সপোর্ট কর্মচারীকে কুপিয়ে ৯০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই

আপডেট সময় : ০৯:১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬