সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

ধর্মের লেবাসে বেহেশতের প্রলোভন ইসলাম নয়: সালাহউদ্দিন আহমদ

মো: আজিম মিঞা
  • আপডেট সময় : ০৪:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

ধর্মের দোহাই দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যারা বেহেশতের স্বপ্ন দেখায়, তারা প্রকৃত ইসলামের অনুসারী নয়—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৩ জানুয়ারি) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে আলেম-উলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে ধর্মের লেবাস পরে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী সাধারণ মানুষ—বিশেষ করে নারী সমাজকে ধর্মের নামে বিভ্রান্ত করছে। মার্কায় ভোট দিলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে পড়াশোনা করা, নৈতিকতা বজায় রাখা ও প্রকৃত ধর্ম পালন করার প্রয়োজন কী?”
তিনি অভিযোগ করেন, সুবিধাভোগী একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করছে। অথচ দেশের প্রায় ৯২ শতাংশ মানুষ মুসলমান এবং তারা ইসলাম ধর্মে বিশ্বাসী। ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষের বিশ্বাসকে পুঁজি করা অত্যন্ত ভয়ংকর বলে মন্তব্য করেন তিনি।
আলেম সমাজের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রসঙ্গ
আলেম-উলামাদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে ইমাম, মুয়াজ্জিন ও খতিবরা রাষ্ট্রীয়ভাবে কোনো ভাতা বা স্বীকৃতি পেতেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপিই প্রথম আলেম সমাজকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার উদ্যোগ নেয়।
তিনি বলেন, “ভাতার পরিমাণ যাই হোক না কেন, রাষ্ট্রীয় তহবিল থেকে আলেম সমাজের জন্য ভাতা দেওয়ার ঘোষণা একটি ঐতিহাসিক পদক্ষেপ। একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে কর্মরতদের জন্যও অনুরূপ ভাতা চালুর কথা বলা হয়েছে।”
ধর্ম বিক্রির রাজনীতি থেকে সতর্ক থাকার আহ্বান
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যারা আলেম সমাজের অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক মর্যাদা বৃদ্ধির কোনো বাস্তব পরিকল্পনা না দিয়ে শুধুমাত্র ইসলামের নাম ভাঙিয়ে রাজনীতি করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, “ইসলাম কখনোই প্রতারণা, ভণ্ডামি বা মানুষকে ভুল পথে চালিত করার শিক্ষা দেয় না।”
সভায় উপস্থিত বক্তারা
মতবিনিময় সভায় মুফতি এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম আব্দুল মান্নান, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধর্মের লেবাসে বেহেশতের প্রলোভন ইসলাম নয়: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৪:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬