সর্বশেষ
মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ সালথায় পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার: ৫ বছরের সাজাপ্রাপ্ত তারেক অবশেষে পুলিশের জালে এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রেস্তোরা সমিতির সভাপতি গাজী ওসমান গনি সাভার সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়মের ‘অভয়ারণ্য’—দুর্নীতি, ঘুষ আর ক্ষমতার দাপটে অতিষ্ঠ সেবাগ্রহীতা গাইবান্ধায় কালোবাজারি তেলের কারবারে জড়িত মাদ্রাসা শিক্ষক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা—এলাকায় তীব্র প্রতিক্রিয়া চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল পাচার ঠেকাতে জোরালো যৌথ অভিযান প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সরকারি লিজের জমি দখল, ঘর নির্মাণে বাড়ছে উত্তেজনা পহেলা বৈশাখে প্রীতিভোজে অংশ নিলেন চকবাজার থানার ওয়ার্ড ২৯-এর কাউন্সিলর প্রার্থী জননেতা হাজী টিপু সুলতান এক বিয়েতে দুই কাবিননামা! নীলফামারীতে কাজীর কারসাজি ফাঁস, জেলহাজতে প্রেরণ

বগুড়ার আদমদীঘিতে কুয়াশার মধ্যে বাসের ধাক্কা: সিএনজি উল্টে চাচা-ভাতিজা নিহত

মো: আজিম মিঞা
  • আপডেট সময় : ০৯:০০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘি উপজেলায় ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে চাচা ও ভাতিজা। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি উপজেলার বড় আখিড়া চারমাথা মোড় এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং তার ভাতিজা, একই গ্রামের হাজি আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের ফজলুল প্রামাণিকের ছেলে মিজু আহম্মেদ।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে রফিকুল ইসলাম, রাসেল মোল্লা ও মিজু আহম্মেদ শিবগঞ্জ উপজেলা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কেনার উদ্দেশ্যে রওনা দেন। সকাল থেকে ওই সড়কজুড়ে ঘন কুয়াশা বিরাজ করছিল, ফলে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম।
অটোরিকশাটি বড় আখিড়া চারমাথা মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির নওগাঁগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই রফিকুল ইসলাম ও তার ভাতিজা রাসেল মোল্লা মারা যান। গুরুতর আহত হন মিজু আহম্মেদ। দুর্ঘটনার পরপরই অটোরিকশার চালক পালিয়ে যান।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম ও রাসেল মোল্লাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “নিহতদের স্বজনরা মামলা করতে অনিচ্ছা প্রকাশ করায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ার আদমদীঘিতে কুয়াশার মধ্যে বাসের ধাক্কা: সিএনজি উল্টে চাচা-ভাতিজা নিহত

আপডেট সময় : ০৯:০০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬