সর্বশেষ
মির্জাগঞ্জে ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ইসলামী ইন্স্যুরেন্সে অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশ: ৩০ জুনের অভিযোগ ২৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির আদেশ, আইডিআরএকে প্রতিবেদন দাখিলের নির্দেশ সিরাজগঞ্জে বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যার্ত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ, তিন উপজেলায় ২ হাজার ৫০০ ত্রাণ প্যাকেট বিতরণ পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বালিয়াডাঙ্গীতে ৩২ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজাম গ্রেফতার বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত কীর্তনখোলায় মাঝিদের কাছ থেকে চাঁদাবাজি: স্বপ্রণোদিত হয়ে মামলা দায়েরের নির্দেশ আদালতের খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

গুলশান লেকে ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, হত্যায় জড়িতদের খোঁজে পুলিশ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১২:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশান লেকের পাশ থেকে ছাত্রদল নেতা সৌরভ হোসেনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ।

পুলিশ জানায়, রাতের কোনো এক সময়ে অজ্ঞাত তিন থেকে চারজন দুর্বৃত্ত সৌরভকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লেকের ধারে ফেলে যায়। তার শরীরে ১০ থেকে ১১টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত সৌরভ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, “রাত ১১টা ৪০ মিনিটের দিকে খবর পাই। এরপর রাত ১২টার দিকে গুলশানের ৫৫ নম্বর রোডের শেষ মাথায় লেকের পাশে ওয়াকওয়ে থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সৌরভকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার পরিবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।”

তিনি আরও বলেন, “নিহতের রাজনৈতিক পরিচয় বিষয়ে যাচাই-বাছাই চলছে। হত্যার পেছনে ব্যক্তিগত, রাজনৈতিক বা অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

ডিএমপির এসি আলী আহমেদ মাসুদ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুলশান লেকে ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, হত্যায় জড়িতদের খোঁজে পুলিশ

আপডেট সময় : ১২:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫