সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

হানিফ ফ্লাইওভারে মর্মান্তিক দুর্ঘটনা: বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত, চালক পলাতক

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১১:২৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

রাজধানীর ব্যস্ততম সড়ক মেয়র হানিফ ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারী। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গুলিস্তান টোল প্লাজা এলাকায় জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলে আহত হন অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন।

নিহতের নাম মেহেরুন্নেছা ভূমি (২২)। তিনি মগবাজারের আদ্বদীন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভূমির স্বামী মুসা কালিমুল্লাহ জানান, তারা যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকার বাসিন্দা। সকালে মোটরসাইকেলে করে স্ত্রীর সঙ্গে হাসপাতালে রওনা দেন। গুলিস্তান টোল প্লাজায় যানজটে আটকে পড়লে পেছন থেকে ‘মঞ্জিল পরিবহন’-এর একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ভূমি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এই দুর্ঘটনায় রোকনুদ্দিন আহমেদ রানা (৪৫) নামের এক রাইড শেয়ারিং মোটরসাইকেল চালক ও আরও একজনও আহত হন। রানা জানান, তিনি ধোলাইপাড় থেকে যাত্রী নিয়ে হাতিরপুল যাচ্ছিলেন। ফ্লাইওভারের জ্যামের মধ্যে বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলগুলোকে ধাক্কা দেয়।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আমির উদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই মঞ্জিল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই হৃদয়বিদারক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হানিফ ফ্লাইওভারে মর্মান্তিক দুর্ঘটনা: বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত, চালক পলাতক

আপডেট সময় : ১১:২৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫