সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাই খেলেন প্রেমিক

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

শরীয়তপুর সদর উপজেলার মধ্য চরসুন্দী গ্রামে এক যুবক প্রেমিকার বিয়ে ঠেকাতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন। অভিযুক্ত সুলাইমান মুন্সী শরীয়তপুর পৌরসভার কাশাভোগ এলাকার মোতালেব মুন্সীর ছেলে।

ঘটনাটি ঘটে রবিবার (৬ জুলাই) সকালে।

স্থানীয়রা জানান, সুলাইমান নিজের বিবাহিত পরিচয় গোপন রেখে শরীয়তপুর সরকারি কলেজের এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন। এক পর্যায়ে তাদের মাঝে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিওও ধারণ করেন তিনি। কিন্তু পরে ছাত্রীটি জানতে পারেন—সুলাইমান বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এরপরই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

পরবর্তীতে ছাত্রীটির পরিবার অন্য জায়গায় বিয়ের আয়োজন করলে, সেই খবর পেয়ে সুলাইমান সকালে পাত্রপক্ষকে গোপনে ছবি ও ভিডিও পাঠিয়ে বিয়ে ভাঙানোর চেষ্টা করেন। পরে তিনি মেয়েটির বাড়িতেও উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করতে চাইলেই সন্দেহ জাগে স্থানীয়দের। তখনই তাকে ধরে একটি গাছে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

ছাত্রীটির অভিযোগ, সুলাইমান তাকে ব্ল্যাকমেইল করে একাধিকবার টাকা নিয়েছেন। এ পর্যন্ত প্রায় এক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও জানান তিনি।

মেয়েটির মা বলেন, “এই ছেলেটা আমার মেয়ের জীবন শেষ করে দিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, “অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা নিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাই খেলেন প্রেমিক

আপডেট সময় : ০১:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫