সর্বশেষ
খেলনা মালিক কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন

হোয়াটসঅ্যাপ ব্যবহারে সাবধান! এই ৩ ধরনের বার্তা দেখলেই মুছে ফেলুন

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৩:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, এমন মানুষ খুব কমই আছেন। তরুণ থেকে শুরু করে প্রবীণ সবার হাতেই রয়েছে এই মেসেজিং অ্যাপ। কিন্তু হোয়াটসঅ্যাপ যত সহজলভ্য হয়েছে, প্রতারণার ঝুঁকিও ততটাই বেড়েছে। 

সাইবার অপরাধীরা এখন হোয়াটসঅ্যাপকে অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করছে। লিংক বা কোড পাঠিয়ে ফাঁদে ফেলছে ব্যবহারকারীদের। অনেক সময় পরিচিত নম্বর থেকেও এমন বার্তা আসে, যা বিশ্বাস করা বিপজ্জনক।

এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা তিনটি সতর্কতা লক্ষণের কথা বলেছেন। এই তিনটি লক্ষণ দেখলেই বার্তাটি মুছে ফেলুন:

অচেনা নম্বর থেকে লিংক বা কোডসহ বার্তা: আপনি পুরস্কার জিতেছেন,এই লিংকে ক্লিক করুন, আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এই ধরনের বার্তায় লিংক থাকলে কখনোই ক্লিক করবেন না।

ব্যক্তিগত তথ্য চাওয়া বার্তা: যদি কোনো বার্তায় OTP, পাসওয়ার্ড, ব্যাঙ্ক ডিটেইলস বা জাতীয় পরিচয়পত্র চাওয়া হয় আর তা যদি পরিচিত কারো নামেও আসে সেই বার্তা অবিলম্বে মুছে ফেলুন।

ভুয়া চাকরি, লটারি বা অফারের প্রলোভন: ঘরে বসে আয় করুন, ৩ মিনিটে ১০০০ টাকা ইনকাম, সরকারি ভর্তুকি পাবেন, এ ধরনের বার্তা প্রায়শই প্রতারণামূলক।

এই ধরণের মেসেজে দ্রুত রিঅ্যাক্ট না করে বার্তাটি যাচাই করে তারপর সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। এই ধরনের বার্তা এলে কখনোই ক্লিক করবেন না, উত্তর দেবেন না এবং প্রয়োজনে রিপোর্ট ও ব্লক করুন। সচেতন থাকলেই সুরক্ষা সম্ভব। নিরাপদ থাকতে হলে সন্দেহজনক বার্তা পাওয়া মাত্র সেটি রিপোর্ট ও ব্লক করাও জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হোয়াটসঅ্যাপ ব্যবহারে সাবধান! এই ৩ ধরনের বার্তা দেখলেই মুছে ফেলুন

আপডেট সময় : ০৩:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫