সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, সাংবাদিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রচারের জেরে দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমনকে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার প্রতিবাদে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার স্থানীয় সাংবাদিকরা সম্মিলিতভাবে বিক্ষোভ সমাবেশ ও এক ঘণ্টার কর্মবিরতি (পেন ডাউন) কর্মসূচি পালন করেন। তারা এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হুমকি হিসেবে আখ্যা দেন।
বক্তারা বলেন, একজন সংবাদকর্মীর ওপর হামলা ও অপহরণের চেষ্টা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সাংবাদিকরা আরও বলেন, সত্য প্রকাশের পথে বাধা সৃষ্টি করা হলে তা গণতন্ত্র ও জবাবদিহিতার জন্য বিপজ্জনক নজির সৃষ্টি করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, সাংবাদিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

আপডেট সময় : ১০:৫৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬