সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত পথচারীদের স্বস্তি দিতে আমের বানিজ্যিক রাজধানী নওগাঁর সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে যানজট নিরসন ও শরবত বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা সদরের জিরোপয়েন্টে আম বিক্রি করতে আসা পথচারী, শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও সাধারণ মানুষকে ঠান্ডা শরবত পরিবেশন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার মুক্ত স্কাউটের কমিশনার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্ত স্কাউটের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান (কল্লোল), সহ-সভাপতি শফিকুল ইসলাম, পরিচালক সাহাবুদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম। প্রধান অতিথি বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রচণ্ড গরমে এমন একটি মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক উপকারী হয়েছে। কর্মসূচিতে মুক্ত স্কাউটের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

আপডেট সময় : ১১:৩০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬