সর্বশেষ
ময়মনসিংহ পুলিশ সুপার কর্তৃক ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান আসন্ন ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৬–২৭ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বল বিতরণ মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১

শেরপুরে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

 আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা। সোমবার (২০ এপ্রিল) জেলা সদরের পৌর শহরের সুরেন্দ মোহন মডেল স্কুলে এই ক্যাম্পেইনের আয়োজন করে জেলা সিভিল সার্জন ও শেরপুর পৌরসভা। সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। একই দিন জেলার পাচ উপজেলাতেই পৃথকভাবে এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে বলে জানা গেছে। সিভিল সার্জনের দেওয়া তথ্যমতে, শেরপুর জেলায় ১ লাখ ৪২ হাজার ৮১১ জন শিশু এবং স্কুল পর্যায়ে ১৮ হাজার ৬২১ জন শিশুসহ সর্বমোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১৩৩৫টি কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

আপডেট সময় : ০৫:৫২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬