সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরের নকলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয়!

শেরপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

শেরপুরের নকলা উপজেলায় অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চিথলিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ ক্যাম্পে মেডিসিন, চর্ম-যৌন, চক্ষু, ডেন্টাল, শিশু ও গাইনি রোগসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। পাশাপাশি ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ের সুবিধা থাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতিকুর রহমান সুমনের সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরের নকলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয়!

আপডেট সময় : ০৫:২৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬