সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শার্শার একঝালা সংযোগ সড়কের ১কিলোমিটার রাস্তার বেহাল দশা কারণে : চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ পাঁচটি গ্রামের শতশত মানুষ

খোরশেদ আলম, শার্শা সংবাদদাতা :
  • আপডেট সময় : ১২:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

 যশোরের শার্শা উপজেলার ১১ নম্বর নিজামপুর ইউনিয়নের একঝালা মোড় থেকে পাঁচটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সড়কের প্রায় ১ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিন শত শত মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ, চাকরিজীবী ও সাধারণ পথচারীসহ শত শত মানুষ চলাচল করেন। কিন্তু রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানিতে এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে ভোগান্তি আরও বেড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে জানা গেছে, সড়কটি সংস্কারের জন্য কয়েকবার বাজেট অনুমোদনের কথা শোনা গেলেও আজ পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কারকাজ শুরু হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এমতাবস্থায় এলাকাবাসী তাদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত উক্ত সড়কটির বেহাল দশা থেকে মুক্তি ও সংস্কারকাজের উদ্যোগে জরুরি হস্তক্ষেপ কামনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শার্শার একঝালা সংযোগ সড়কের ১কিলোমিটার রাস্তার বেহাল দশা কারণে : চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ পাঁচটি গ্রামের শতশত মানুষ

আপডেট সময় : ১২:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬