সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে আবারও বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ক্ষতিগ্রস্ত স্থানীয় ব্যবসায়ী!

 স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০২:০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আবারও বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় এক ব্যবসায়ী আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ এলাকায়। ভুক্তভোগী আরবিম ইবনে আতাউর জানান, তার মালিকানাধীন দুটি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। হঠাৎ করে ট্রান্সফরমারগুলো নিখোঁজ হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, এটি তার জন্য নতুন কোনো ঘটনা নয়। এর আগেও প্রায় দুই বছর আগে একইভাবে তার দুটি ট্রান্সফরমার চুরি হয়েছিল। ধারাবাহিকভাবে এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় তিনি চরম হতাশা প্রকাশ করেছেন এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। এ ঘটনায় তিনি দ্রুত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। স্থানীয়রা বলছেন, এলাকায় ট্রান্সফরমার চুরির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শাজাহানপুরে আবারও বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ক্ষতিগ্রস্ত স্থানীয় ব্যবসায়ী!

আপডেট সময় : ০২:০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬