সর্বশেষ
পঞ্চগড় চিনিকলে বিএসএফআইসি জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি একটি গাছ একটি পরিবারের জন্য সম্ভল — এমপি ওয়ারেছ আলী মামুন অসহায় নারীদের মুখে হাসি ফুটালেন রবি: বাহাদুরপুরের ৯ ওয়ার্ডে ৯ দুস্থ নারীর মাঝে ছাগল বিতরণ শার্শার একঝালা সংযোগ সড়কের ১কিলোমিটার রাস্তার বেহাল দশা কারণে : চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ পাঁচটি গ্রামের শতশত মানুষ রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা রাজশাহী কলেজে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার যশোরের শার্শা উপজেলায় “ফ্যামিলি কার্ড” কর্মসূচির নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ঐক্যের প্রত্যয়, জেএসএস চট্টগ্রাম মহানগর কমিটির নতুন নেতৃত্বের পরিচিতি যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার

রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি (সার্ধশতবর্ষ) উদযাপন উপলক্ষে জোর প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২০২৭ সালের ১ এপ্রিল দিনব্যাপী এ উৎসব আয়োজনের লক্ষ্যে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় কলেজের শিক্ষক পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নিবন্ধন কার্যক্রম, অনুষ্ঠানসূচি, স্মরণিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারকসামগ্রী বিতরণসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আগামী ১ আগস্ট সার্ধশতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলীর সভাপতিত্বে এবং সার্ধশতবর্ষ উদযাপন আহ্বায়ক কমিটির সদস্যসচিব আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদস্যসচিব আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব বলেন, রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উদযাপন সফল করতে সবার অংশগ্রহণ ও সহযোগিতা অপরিহার্য। তিনি জানান, আগামী ১ আগস্ট আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন এবং উৎসবের ঘোষণা দেওয়া হবে। এ উপলক্ষে এইচএসসি, স্নাতক (পাস), স্নাতক (সম্মান), মাস্টার্সের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ কলেজের সকল বিভাগের সবাইকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এটি শুধু কলেজ প্রশাসনের অনুষ্ঠান নয়, বরং রাজশাহী কলেজ পরিবারের সবার উৎসব। তাই নিবন্ধন ফি, সম্ভাব্য ব্যয়, অনলাইন নিবন্ধন পদ্ধতি এবং সার্বিক আয়োজন নিয়ে সবার মতামত গ্রহণের উদ্দেশ্যেই এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
সভায় অধ্যক্ষ ড. ইব্রাহিম আলী বলেন, সার্ধশতবর্ষ উদযাপনকে স্মরণীয় ও মর্যাদাপূর্ণ করতে সবার অংশগ্রহণ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন ক্লাব, সংগঠন ও বিভাগের সম্মিলিত সহযোগিতায় এ উৎসব সফলভাবে আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য স্মারক ব্যাগ, টি-শার্ট, আইডি কার্ড, কলম, চাবির রিং, কলেজের লোগোসংবলিত বিশেষ স্মারক ও শুভেচ্ছা উপহার দেওয়ার প্রাথমিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এছাড়া অনুষ্ঠানে সকালের নাস্তা ও মধ্যাহ্নভোজের ব্যবস্থাও রাখার পরিকল্পনা রয়েছে।
অধ্যক্ষ আরও জানান, সার্ধশতবর্ষ উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ ডিরেক্টরি প্রণয়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যাম্পাসসজ্জা এবং ব্যাপক প্রচার-প্রচারণার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হবে। এ জন্য একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ প্রস্তুত করা হয়েছে, যার মাধ্যমে নিবন্ধন, ফি প্রদান এবং প্রয়োজনীয় তথ্য জমা দেওয়া যাবে। তবে প্রবীণ প্রাক্তন শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজে সহায়তা ডেস্ক স্থাপন করে নিবন্ধনে সহযোগিতা করা হবে।
সভায় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মুহা. হবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
সভায় বক্তারা রাজশাহী কলেজের দেড়শ বছরের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও অর্জন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। শেষে কলেজ প্রশাসনের পক্ষ থেকে সার্ধশতবর্ষ উদযাপন সফল করতে সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা

আপডেট সময় : ০৫:২৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬