রংপুর বিভাগীয় কমিটি পুনর্গঠন ও সম্প্রসারণে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০২:৪৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে
জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় কমিটির পুনর্গঠন ও সাংগঠনিক সম্প্রসারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টায় রংপুর নগরীর ধাপ আটতলা মসজিদ মোড়স্থ মামনি হোটেলের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব ও সার্বিক সমন্বয় করেন রংপুর বিভাগীয় সমন্বয়ক এম হোসাইন আহমেদ। তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে।
সভায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক সম্প্রসারণ এবং নতুন নেতৃত্ব গঠনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
বক্তারা সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে রংপুর বিভাগীয় কমিটির পূর্ণাঙ্গ পুনর্গঠন ও সম্প্রসারণ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে এম হোসাইন আহমেদ উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।



















