সর্বশেষ
কাতারে জুড়ী প্রবাসীদের বাৎসরিক বনভোজন ও মিলনমেলা সম্পন্ন লাঠিটিলার সংরক্ষিত বনভূমি দখল ও বন্যপ্রাণী শিকারের অভিযোগ, ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে অভিযোগ যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০২জন আসামীসহ মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক শেরপুরে আইবিডব্লিউ এফের ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত, অংশ নিলেন পাঁচ উপজেলার তিন শতাধিক ব্যবসায়ী, কুবি প্রেস ক্লাবের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা শেরপুরে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা করেন গ্রেপ্তার ৫ জন রাজশাহী সিমান্তে ভারতীয় মদ, ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা চট্টগ্রামে টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০২জন আসামীসহ মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

অদ্য ০৭ নভেম্বর ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০২জন আসামীসহ ভারতীয় ০২ বোতল WINCEREX COUGH SYRUP(নেশা জাতীয়), ০৬টি শাড়ী, ২৫টি কম্বল, ০২ প্যাকেট ফুসকা, ০৩ প্যাকেট আমসত্ত্ব, ৪০টি চকলেট, ৩১০টি ঔষধ সামগ্রী ও ২৩১টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩,৩৭,১৫০/-(তিন লক্ষ সাইত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা।

আটককৃত আসামীদের নাম ও ঠিকানাঃ (১) মোছাঃ ফুলসুরাত(২৪), পিতাঃ মোঃ আজিজুল হোসেন, গ্রামঃ কাশিপুর, পোষ্টঃ গুলবাগপুর, থানাঃ শার্শা, জেলাঃ যশোর। (২) মোছাঃ জায়েদা(৫৫), পিতাঃ মোঃ নুর হোসেন, গ্রামঃ কাশিপুর, পোষ্টঃ গুলবাগপুর, থানাঃ শার্শা, জেলাঃ যশোর। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০২জন আসামীসহ মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক

আপডেট সময় : ১১:৫০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬