সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

“ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের জেলা পুলিশ আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট টিম বনাম জামালপুর জেলা পুলিশ ক্রিকেট টিমের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ০৮এপ্রিল বুধবার বিকেল ১৪.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট টিম জামালপুর জেলা পুলিশ ক্রিকেট টিমকে ৮৮ রানে পরাজিত করে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আসাদুজ্জামান শাকিল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ)সহ জেলা পুলিশ ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও বিজেতা উভয় দলকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে সর্বোচ্চ সেবা প্রদানে পুলিশকে শত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করতে হচ্ছে। নিয়মিত এই ধরনের খেলাধুলার আয়োজন পুলিশের মনোবলকে আরো দৃঢ় করবে। তিনি আরও বলেন, আনন্দঘন পরিবেশে খেলাধুলার এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের আরো উজ্জীবিত করবে ও নতুন উদ্যমে জনগণের সেবায় কাজ করার প্রেরণা যোগাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

“ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬