সর্বশেষ
চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান আসন্ন ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৬–২৭ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বল বিতরণ মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত পারিলায় বইছে নির্বাচনী হাওয়া: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও উন্নয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ।

ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট,১৬ জানবাহন আটক

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ নগরীর চরপাড়া ও মেডিকেল কলেজ এলাকায় অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে , ১৬ যানবাহন আটক করা হয়। আজ ২৭ মার্চ শুক্রবার জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় নগরীর পুলিশ লাইন্স এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ সাব্বির হুসাইন অবৈধ সিএনজি ও মোটরযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় । এসময় নগরীর চরপাড়া মেডিকেল সংলগ্ন মেইন রোড এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং এবং অস্থায়ী দোকানপাট স্থাপনের মাধ্যমে সৃষ্ট যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধ পার্কিং ও রাস্তা দখলের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়ে থাকে। ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্বে একাধিকবার সতর্ক করা হলেও চরপাড়া ও মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে অবৈধ কার্যক্রম বন্ধ না হওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তার দুইধারে অবৈধভাবে পার্কিং করা গাড়ি এবং অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানকালে মোট ১৬টি মোটরযান আটক করা হয়। এর মধ্যে ২টি অ্যাম্বুলেন্স, ২টি পালকি গাড়ি এবং ১২টি সিএনজি রয়েছে। এসময় সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় যে, ভবিষ্যতে চরপাড়া ও মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে কোনো ধরনের অবৈধ পার্কিং বা রাস্তা দখল করে দোকানপাট স্থাপন করা হলে তাৎক্ষণিকভাবে জব্দ করা হবে জানান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট,১৬ জানবাহন আটক

আপডেট সময় : ১১:৩২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬