সর্বশেষ
ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ​যশোরে ১ কোটি ৪১ লক্ষ টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক পরিবেশ রক্ষায় রাজশাহী কলেজ ছাত্রদলের চারা বিতরণ ও বৃক্ষরোপণ প্রফেসর ড. মো. সিরাজ উদ্দিনের বিদায়ে আবেগঘন রাজশাহী কলেজ শহীদদের স্মরণে শিবিরের মেডিকেল ক্যাম্পের আয়োজন, সেবা নিলেন শতাধিক শিক্ষার্থী ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের মানববন্ধনে শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি পাওনা ৬২ হাজার টাকা আদায়ে ভুক্তভোগীর আকুতি, আইনি ব্যবস্থার প্রস্তুতি বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

 ​(ফুলপুর ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় ফুলপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়। ​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ফুলপুর পৌরসভার গোল চত্বর ও এর আশপাশের এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। ​পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গুর প্রকোপ মুক্ত রাখতে পৌর এলাকার ড্রেন, ঝোপঝাড় এবং ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার করা হয়। ​এসময় ফুলপুর পৌরসভার প্রকৌশলী মাহমুদুল ইসলামসহ পৌরসভা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​পরিচ্ছন্নতা অভিযান চলাকালে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০১:৫৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬