সর্বশেষ
ময়মনসিংহের ফুলপুরে মানসিক ভারসাম্যহীণ নারীর কোলজুড়ে জন্ম নিল নবজাতক কন্যাসন্তান ,বাবা হয়নি কেউ।
বিশেষ প্রতিনিধি জুয়েল রানা ময়মনসিংহ ফুলপুর
- আপডেট সময় : ০১:২৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে মানসিক ভারসাম্যহীণ জন্ম দিলো নবজাতক কন্যাসন্তান কিন্তু বাবা হয়নি কেউ এমনটাই ঘটলো ফুলপুরে। আজ সকাল সাড়ে নয়টার দিকে ছনকান্দা বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন ও শারীরিক প্রতিবন্ধী মাহমুদা একটি কন্যা সন্তান প্রসব করেন। ভারসাম্যহীণ সন্তান প্রসবের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সিমার নেতৃত্বে সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের উদ্যোগে মা ও নবজাতককে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে -এ ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও শিশু দুজনই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শিশুটির সুরক্ষা এবং ভবিষ্যৎ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










