সর্বশেষ
ময়মনসিংহের ফুলপুরে নাতির দা’র কোপে বৃদ্ধ দাদী খুন, ঘাতক নাতি আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি জুয়েল রানা ফুলপুর উপজেলার ২নং রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।নাতির দা’র কোপে এক বৃদ্ধ দাদী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত নাতিকে আটক করেছে এলাকাবাসী এবং স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাত প্রায় ৯টার দিকে পারিবারিক বিরোধের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এলাকাবাসী পরে দ্রুত মাদকাসক্ত ঘাতক নাতিকে আটক করে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়।





















