ভোলার চরফ্যাশনে বিএনপির দুঃসময়ের পরীক্ষিত সৈনিক মহিউদ্দিন বাচ্চুকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড়
- আপডেট সময় : ০২:০০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
ভোলার চরফ্যাশন উপজেলায় দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী রাজনীতিবিদ, উপজেলা বিএনপির অন্যতম নেতা এবং ফাতেমা মতিন মহাবিদ্যালয়ের সুনামধন্য অধ্যক্ষ জনাব মহিউদ্দিন বাচ্চুকে উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে দেখতে চাওয়ার জোরালো দাবি উঠেছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। দলীয় দুঃসময়ে তার অবদান ও নির্যাতনের ইতিহাস তুলে ধরে তাকে যথাযথ মূল্যায়নের আহ্বান জানানো হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি। স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে যখন অনেকেই নীরব বা নিষ্ক্রিয় ছিলেন, তখন অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু ছিলেন মাঠে সক্রিয় এক সাহসী কণ্ঠ। বারবার লাঞ্ছনা, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েও তিনি দলের আদর্শ ও কর্মীদের পাশে থেকেছেন অবিচলভাবে। তার এই ত্যাগ, সংগ্রাম ও দৃঢ় অবস্থান তাকে তৃণমূলের কাছে এক অনন্য আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলেছে। নেতাকর্মীরা আরও বলেন, “দলের জন্য যারা কঠিন সময়ে জীবন-ঝুঁকি নিয়ে কাজ করেছেন, আজ সময় এসেছে তাদের মূল্যায়ন করার। মহিউদ্দিন বাচ্চু স্যার শুধু একজন নেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণা। তাকে যদি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়, তাহলে সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।” চরফ্যাশন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মনে করেন, অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতার দিক থেকে মহিউদ্দিন বাচ্চু একজন যোগ্য নেতৃত্ব। তার নেতৃত্বে দলীয় ঐক্য সুদৃঢ় হবে এবং তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এদিকে তৃণমূলের নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করে বলেন, “দলের এই দুঃসময়ের পরীক্ষিত সৈনিককে যদি যথাযথ সম্মান ও দায়িত্ব দেওয়া হয়, তাহলে তা শুধু একজন নেতার মূল্যায়নই হবে না, বরং তৃণমূলের হাজারো কর্মীর হৃদয়ের দাবির প্রতিফলন ঘটবে।” চরফ্যাশন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রত্যাশা—ত্যাগ, সংগ্রাম ও আদর্শে দৃঢ় এই প্রবীণ নেতাকে সামনে এনে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেবে কেন্দ্রীয় নেতৃত্ব।



















