সর্বশেষ
লালমনিরহাটে অভিযান ক্লাবের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ব্লাড ক্যান্সারে আক্রান্ত বানারীপাড়ার ৯ বছরের শিশু সুমাইয়া: সাহায্যের জন্য আবেদন রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো বাড্ডায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গাজী নজরুলের আরেক ভিডিও, চলছে ব্যাপক আলোচনা বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে রনি মিয়া উপ-কৃষি ও সমবায় সম্পাদক নির্বাচিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান নালিতাবাড়ীতে সংলাপ কিশোরী সমাবেশ অনুষ্ঠিত নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম চরফ্যাশন ভূমি অফিসে নিয়োগহীন ‘ছায়া সার্ভেয়ার’ হারুন: দাপ্তরিক ফাইল নিয়ন্ত্রণ ও লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বানারীপাড়ার ৯ বছরের শিশু সুমাইয়া: সাহায্যের জন্য আবেদন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার রাজ্জাকপুর গ্রামের আনোয়ার হোসেনের ৯ বছর বয়সী ছোট মেয়ে সুমাইয়া। চতুর্থ শ্রেণীর এই শিশু শিক্ষার্থী বর্তমানে উক্ত হাসপাতালের শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. এ.টি.এম আতিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

মেডিকেল রিপোর্ট অনুযায়ী, শিশুটি ‘অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া’ (এক ধরনের রক্ত ক্যান্সার) এবং ডান চোখের মারাত্মক সংক্রমণজনিত জটিলতায় ভুগছে। তার রক্তের বি-পজিটিভ প্লাটিলেট ও লোহিত রক্তকণিকার ঘাটতি মেটাতে নিয়মিত রক্ত সঞ্চালন করতে হচ্ছে। বর্তমানে তার নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী মূল চিকিৎসাপ্রক্রিয়া ও রসায়ন চিকিৎসা (কিমোথেরাপি) শুরু হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ চিকিৎসাপ্রক্রিয়া শেষ হলে সুমাইয়ার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি। তবে এই দীর্ঘমেয়াদী ও জটিল চিকিৎসায় সর্বমোট প্রায় ২৫ লাখ টাকার প্রয়োজন। দরিদ্র পরিবারের পক্ষে এই বিপুল অর্থ বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে শিশুটির চিকিৎসা কার্যক্রম পরিচালনা ও অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে স্থানীয় সামাজিক সংস্থা ‘আত-তাওহীদ অর্গানাইজেশন’। শিশুটির জীবন রক্ষায় সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সহযোগিতা প্রদান ও বিস্তারিত তথ্যের জন্য ‘আত-তাওহীদ অর্গানাইজেশন’-এর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।

আত-তাওহীদ অর্গানাইজেশনে সুমাইয়ার ফান্ডে সহযোগিতা পাঠানোর মাধ্যম:
বিকাশ (পারসোনাল): ০১৭১৮-০০৩৯৫২
নগদ (পারসোনাল): ০১৮৬৭-০৪৯৭০০
(সহায়তা পাঠানোর পর ‘সুমাইয়া’ লিখে বার্তা পাঠানোর জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বানারীপাড়ার ৯ বছরের শিশু সুমাইয়া: সাহায্যের জন্য আবেদন

আপডেট সময় : ১২:২৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬