সর্বশেষ
বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত অকালপ্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক সমাজ, না ফেরার দেশে গণমাধ্যম কর্মী বেলাল হোসেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর প্রত্যাহার, বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত সিরাজগঞ্জে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের শুভ উদ্বোধন বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ বন্যাদুর্গত এলাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের ব্যাপক ত্রাণ বিতরণ এম এম হাবিবুর রহমান হজ্জ গ্রুপ শার্শা, যশোর” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত ফেক আইডিতে অপপ্রচার, সাংবাদিককে গালাগাল ও মাদক-সংশ্লিষ্ট অভিযোগ: মো. ইকবালকে ঘিরে এলাকাজুড়ে আলোচনা মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: বিপুল অস্ত্র-গোলাবারুদসহ কুখ্যাত মিন্টু বাহিনীর প্রধান আটক রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিফাত প্রধান এর পিতা বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

 কাশেম বিন আবু জুবায়ের নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহমান ওরফে সুমন (৩৮) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মো. আব্দুর রহমান ওরফে সুমন সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বাসিন্দা এবং আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে যাচ্ছিলেন। পথে রোহিতার পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেলেও স্থানীয়রা পিকআপটি আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, একজন দায়িত্বশীল ও কর্মঠ কৃষি কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

আপডেট সময় : ০৩:০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬