সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাড্ডায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:১৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাজধানীর বাড্ডায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশন (WHRV)। ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) রাজধানীর বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যসেবা ক্যাম্পে আগত রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা পরামর্শ, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়েছে। মানবিক এই উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে ফারজী হাসপাতাল লিমিটেড ও ফারজী ডেন্টাল অ্যান্ড ক্যান্সার কেয়ার সেন্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ডা. এম. মোজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা- মোঃ সালাহ্উদ্দিন, জনসংযোগ সম্পাদক- মোঃ সাখওয়াত হোসেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ ফিরোজ আলম সুমন, বিশেষ প্রতিনিধি ঢাকা বিভাগ- আজিজুর রহমান এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিশিষ্টজনরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের বাড্ডা থানা শাখার সভাপতি- মোঃ তৌফিকুর রহমান অপু। অনুষ্ঠান পরিচালনা করেন বাড্ডা থানা শাখার সাধারণ সম্পাদক- মুহাম্মদ আজগর আলী।
প্রেস বিজ্ঞপ্তিতে ডাঃ এম. মোক্তার হোসেন বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশন নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানা পর্যায়ে এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন অব্যাহত থাকবে। তিনি সংগঠনের সকল শাখাকে নিজ নিজ এলাকায় মানবিক সেবামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, অনেক নিম্নআয়ের মানুষ আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। তাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও চিকিৎসা পরামর্শের সুযোগ সৃষ্টি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের পক্ষ থেকে সকল মানবাধিকারকর্মী, সমাজসেবী, জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা ক্যাম্পে অংশগ্রহণ করায় এই আয়োজনটি হয়েছে। সংগঠনটি বিশ্বাস করে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাড্ডায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:১৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬