সর্বশেষ
বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ বন্যাদুর্গত এলাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের ব্যাপক ত্রাণ বিতরণ এম এম হাবিবুর রহমান হজ্জ গ্রুপ শার্শা, যশোর” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত ফেক আইডিতে অপপ্রচার, সাংবাদিককে গালাগাল ও মাদক-সংশ্লিষ্ট অভিযোগ: মো. ইকবালকে ঘিরে এলাকাজুড়ে আলোচনা মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: বিপুল অস্ত্র-গোলাবারুদসহ কুখ্যাত মিন্টু বাহিনীর প্রধান আটক রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিফাত প্রধান এর পিতা বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান বন্যার্ত মানুষের পাশে ইস্তানবুল ফাউন্ডেশন: চেয়ারম্যান মাসুদ সাঈদী এমপির নির্দেশনায় দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মির্জাগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

বন্যাদুর্গত এলাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের ব্যাপক ত্রাণ বিতরণ

 বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

 সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া এবং কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ি এলাকার বন্যাদুর্গত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশে আলজেরিয়ার নিযুক্ত রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী। মানবিক সংহতি ও সহমর্মিতার অংশ হিসেবে তিনি শনিবার ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ব্যাপক ত্রাণসামগ্রী বিতরণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মাঠপর্যায়ে ত্রাণ বিতরণে অংশ নেওয়া বিদেশি কূটনীতিকদের মধ্যে রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানীই প্রথম। তাঁর এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। ত্রাণ বিতরণ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রিজেন্ট হোম লিমিটেডের চেয়ারম্যান ও আলজেরিয়া–বাংলাদেশ বিজনেস ফোরামের চট্টগ্রাম প্রতিনিধি মুহাম্মদ ফরহাদ উদ্দিন সোহেল। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন আলজেরিয়া দূতাবাসের লিয়াজোঁ কর্মকর্তা এ.কে.এম. সাইদাত হোসেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডের সহযোগী সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু), ডাঃ মোহাম্মদ ইয়াকুব, শিক্ষক মোঃ নাছির উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ হোসেন রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ত্রাণ বিতরণ শেষে রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ঘরবাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে বলেন, মানবিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আলজেরিয়া সরকারের অঙ্গীকারের অংশ। তিনি আলজেরিয়া সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ভবিষ্যতেও বিভিন্ন ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। ত্রাণপ্রাপ্ত মানুষ এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে আলজেরিয়া সরকার এবং বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বন্যাদুর্গত এলাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের ব্যাপক ত্রাণ বিতরণ

আপডেট সময় : ১২:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬