সর্বশেষ
বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ বন্যাদুর্গত এলাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের ব্যাপক ত্রাণ বিতরণ এম এম হাবিবুর রহমান হজ্জ গ্রুপ শার্শা, যশোর” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত ফেক আইডিতে অপপ্রচার, সাংবাদিককে গালাগাল ও মাদক-সংশ্লিষ্ট অভিযোগ: মো. ইকবালকে ঘিরে এলাকাজুড়ে আলোচনা মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: বিপুল অস্ত্র-গোলাবারুদসহ কুখ্যাত মিন্টু বাহিনীর প্রধান আটক রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিফাত প্রধান এর পিতা বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান বন্যার্ত মানুষের পাশে ইস্তানবুল ফাউন্ডেশন: চেয়ারম্যান মাসুদ সাঈদী এমপির নির্দেশনায় দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মির্জাগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

ফেক আইডিতে অপপ্রচার, সাংবাদিককে গালাগাল ও মাদক-সংশ্লিষ্ট অভিযোগ: মো. ইকবালকে ঘিরে এলাকাজুড়ে আলোচনা

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৫:৫৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইকবাল (পিতা: মৃত গোলাম মোস্তফা), যিনি বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচরে ব্যাগের ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত, তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, বিভিন্ন ফেক আইডি থেকে দীর্ঘদিন ধরে কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল, মানহানিকর মন্তব্য এবং বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করা হচ্ছে। স্থানীয়দের দাবি, এসব কার্যক্রমের মাধ্যমে ব্যক্তি ও সাংবাদিকদের হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, ইকবাল ঢাকা থেকে গ্রামের বাড়িতে এলে নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দাসবাড়ি এলাকায় কিছু ব্যক্তিকে সঙ্গে নিয়ে মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনা করেন। তবে এ অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি দাবি করেন, ভয় ও নিরাপত্তাজনিত কারণে তারা প্রকাশ্যে মুখ খুলতে চান না। তাদের ভাষ্য, এলাকায় মাদকবিরোধী অবস্থান নেওয়া ব্যক্তিদের বিভিন্নভাবে হুমকি ও হয়রানির মুখে পড়তে হয়।

এছাড়া অভিযোগ রয়েছে, ইকবালের বড় ভাই জামাল উদ্দিন ওরফে সুদি খোকনের বিরুদ্ধে অতীতে প্রকাশিত বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনের পর থেকে সাংবাদিকদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বেড়ে যায়। বিশেষ করে কবরস্থানের ওপর ভবন নির্মাণসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয় বলে অভিযোগকারীরা দাবি করেন।

জাতীয় দৈনিক সরেজমিন বার্তা-এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আজিম মিঞার অভিযোগ, তাকে উদ্দেশ্য করে ফেক আইডি এবং “এন্টি আয়মান” নামে একটি ফেসবুক আইডি থেকে নিয়মিত গালাগাল, মানহানিকর পোস্ট এবং এআই প্রযুক্তিতে তৈরি বিকৃত ছবি প্রচার করা হয়েছে।

এ-সংক্রান্ত অভিযোগে সংশ্লিষ্ট থানায় একাধিক লিখিত অভিযোগ এবং ডিবির সাইবার ইউনিটে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে। এছাড়া ভিন্ন ভিন্ন নামে ফেক আইডি খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।

স্থানীয় সচেতন মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডির অপব্যবহার, সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার এবং মাদক-সংশ্লিষ্ট সব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণই জনস্বার্থে জরুরি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফেক আইডিতে অপপ্রচার, সাংবাদিককে গালাগাল ও মাদক-সংশ্লিষ্ট অভিযোগ: মো. ইকবালকে ঘিরে এলাকাজুড়ে আলোচনা

আপডেট সময় : ০৫:৫৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬