সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পূর্বাচল পেট্রোল পাম্পে জ্বালানি সংকট: গভীর রাতে শত শত যানবাহনের দীর্ঘ লাইন, চরম ভোগান্তি

মোহাম্মদ আজিম মিঞা।
  • আপডেট সময় : ০৪:৫৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউ সংলগ্ন পূর্বাচল পেট্রোল পাম্পে গত ২০ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে দেখা যায় উদ্বেগজনক এক চিত্র। সড়কের পাশজুড়ে শত শত মোটরসাইকেল ও প্রাইভেটকারের দীর্ঘ লাইন—সবাই অপেক্ষায় অকটেন ও পেট্রোলের জন্য।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। এতে সাধারণ চালক ও যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, সম্প্রতি জ্বালানির দাম বৃদ্ধি পেলেও সরবরাহ স্বাভাবিক নেই। তাদের ভাষ্য, “দাম বাড়লেও আমরা স্বাভাবিকভাবে তেল পাচ্ছি না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হচ্ছে।”
ঘটনাস্থলে থাকা কয়েকজন মোটরসাইকেল চালক জানান, জরুরি প্রয়োজনে বের হলেও জ্বালানি সংকটের কারণে তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই দুর্ভোগে পড়েছেন প্রাইভেটকার চালকরাও।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষের দাবি—দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা হোক এবং কৃত্রিম সংকট সৃষ্টি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
ভিডিও চিত্রে এই সংকটের বাস্তবতা আরও স্পষ্টভাবে উঠে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পূর্বাচল পেট্রোল পাম্পে জ্বালানি সংকট: গভীর রাতে শত শত যানবাহনের দীর্ঘ লাইন, চরম ভোগান্তি

আপডেট সময় : ০৪:৫৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬