সর্বশেষ
ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ​যশোরে ১ কোটি ৪১ লক্ষ টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক পরিবেশ রক্ষায় রাজশাহী কলেজ ছাত্রদলের চারা বিতরণ ও বৃক্ষরোপণ প্রফেসর ড. মো. সিরাজ উদ্দিনের বিদায়ে আবেগঘন রাজশাহী কলেজ শহীদদের স্মরণে শিবিরের মেডিকেল ক্যাম্পের আয়োজন, সেবা নিলেন শতাধিক শিক্ষার্থী ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের মানববন্ধনে শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি পাওনা ৬২ হাজার টাকা আদায়ে ভুক্তভোগীর আকুতি, আইনি ব্যবস্থার প্রস্তুতি বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

পরিবেশ রক্ষায় রাজশাহী কলেজ ছাত্রদলের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) বেলা ১১টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ।

এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে ২ লাখ ৫০ হাজার লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। সিটি কর্পোরেশনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থাও এগিয়ে এসেছে। ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম চলছে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। ইমাম-মোয়াজ্জিমদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রম শিগগিরই শুরু হবে।

কর্মসূচিতে রাসিক প্রশাসক বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যার বিষয়ে গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ বিন ওয়ালিদ আবির। কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম। সঞ্চালনা করেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম। কর্মসূচিতে রাজশাহী কলেজ ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পরিবেশ রক্ষায় রাজশাহী কলেজ ছাত্রদলের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

আপডেট সময় : ০১:১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬