সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ মাটি কাটার অভিযোগে স্কেভেটর ও ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের কেন্দুরবাগ এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি স্কেভেটর ও তিনটি ট্রাক জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনুমোদন ছাড়াই মাটি কাটার কার্যক্রম চলছিল। এতে এলাকার পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও তিনটি ট্রাক জব্দ করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয়রা জানান, অবৈধভাবে মাটি কাটার ফলে এলাকার রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তারা দ্রুত এ ধরনের কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ মাটি কাটার অভিযোগে স্কেভেটর ও ট্রাক জব্দ

আপডেট সময় : ১১:১৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬