সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালীর চৌমুহনী হকার্স মার্কেটে গুলিবর্ষণ: বিএনপি নেতা হাজী আবুল কাশেম ও ব্যবসায়ী ইয়াছিন সেন্টু গুলিবিদ্ধ

নোয়াখালী প্রতিনিধি কাশেম বিন আবু জুবায়ের
  • আপডেট সময় : ১১:৫৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

 নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী হকার্স মার্কেটে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় বিএনপি নেতা হাজী আবুল কাশেম এবং ব্যবসায়ী ইয়াছিন সেন্টু গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী হকার্স মার্কেটের মূল গলিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হাজী আবুল কাশেম হকার্স মার্কেটের কার্যালয় থেকে সহযোগী ইয়াছিন সেন্টুকে সঙ্গে নিয়ে বের হলে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ইয়াছিন সেন্টু হাজী আবুল কাশেমকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে একটি গুলি তার বুকে বিদ্ধ হয়। অপরদিকে হাজী আবুল কাশেমের হাতে গুলির আঁচড় লাগে বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ইয়াছিন সেন্টুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেগমগঞ্জ থানা জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাজী আবুল কাশেমকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছিল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নোয়াখালীর চৌমুহনী হকার্স মার্কেটে গুলিবর্ষণ: বিএনপি নেতা হাজী আবুল কাশেম ও ব্যবসায়ী ইয়াছিন সেন্টু গুলিবিদ্ধ

আপডেট সময় : ১১:৫৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬