সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নালিতাবাড়ীতে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পদকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাল্টা সংবাদ সম্মেলন

 মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর প্রতিনিধি):
  • আপডেট সময় : ১০:৩৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

 শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১০নং যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। লিখিত বক্তব্যে তাঁরা দাবি করেন, তাঁদের বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও তাঁরা অভিযোগ করেন। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। তিনি সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি প্রকৃত তথ্য যাচাই করে দেখার আহ্বান জানান। এরপরে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন তার বক্তব্যে বলেন, মিথ্যা প্রচারণার মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা সফল হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ২রা আগস্ট যোগানিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের আয়োজনে এই সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়।যোগানিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এতে সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাদের অপসারণ দাবি করা হয়। ওই সংবাদ সম্মেলনে দাবি করা হয় যে, এ বিষয়ে গত ৩০ জুলাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। এসময় ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নালিতাবাড়ীতে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পদকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাল্টা সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৩৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬