সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার

 মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর) :
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

নালিতাবাড়ীর কালাকুমায় গভীর রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তিন সন্তানের এক জননীর সাথে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা খেয়েছেন জামাল উদ্দিন (৩২) নামে এক মুদী ব্যবসায়ী। গত রোববার (৯ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে ওই গ্রামের বায়ৈবাঁধা এলাকায় মসজিদ সংলগ্ন দোকানে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ওই এলাকার তিন সন্তানের জননীর (৩৮) সাথে বেশ কিছুদিন যাবত মসজিদ সংলগ্ন মুদী দোকানদার জামাল উদ্দিনের সম্পর্ক চলছিল। এদিকে দীর্ঘদিন ধরে স্বামীর সাথে পারিবারিক বিরোধে আলাদা বসবাস করায় ওই নারীও সায় দিয়ে যাচ্ছিলেন। রোববার দিবাগত রাত দুইটার দিকে ফোনে জামাল উদ্দিন ওই নারীকে ডেকে নিজ দোকানে নেন। পরে দোকানের ভিতর থেকে অস্বাভাবিক শব্দ পেলে পথচারীরা কাছে যান। এসময় ওই নারী দৌড়ে পালিয়ে যান। পরদিন এ নিয়ে এলাকায় জানাজানি ও সমালোচনা শুরু হলে ওই নারী শারিরিক সম্পর্কের বিষয় স্বীকার করে মুখ খোলেন। ওই নারী মুখ খোলার পর থেকে জামাল উদ্দিন পালিয়ে যান। ভুক্তভোগী ওই নারী জানান, বিয়ের প্রলোভনে প্রায় দুই বছর ধরে জামাল উদ্দিন তার সাথে শারিরিক সম্পর্ক করে আসছে। বিষয়টি জানাজানি হওয়ায় তার সম্মানহানী হয়েছে। এমতাবস্থায় তিনি সুষ্ঠু বিচার দাবী করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার

আপডেট সময় : ০৩:৩৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬