সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

জালাল উদ্দীন কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত…

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান জালাল উদ্দীন ডিগ্রী কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কলেজ শাখায় একাদশ শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীদের নবীন বরণ ও প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর নোয়াখালী বেগমগঞ্জের চৌরাস্তা সংলগ্ন জালাল উদ্দীন ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ ও সকাল ১০ টার দিকে সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে কলের অধ্যক্ষ রশিদ আহাম্মদের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও জালাল উদ্দীন ডিগ্রী কলেজের সভাপতি মন্জুরুল আজিম সুমন। এই সময় প্রধান অতিথির বক্তব্যে সুমন বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় পূর্ণতা পায়। সন্তানদের সঠিক পথে রাখতে অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ঘর থেকেই তারা ন্যায়, পরিশ্রম ও শৃঙ্খলার শিক্ষা নেয়। তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের শুধু জ্ঞান নয়, নৈতিকতা, সময় ব্যবস্থাপনা ও মানবিক মূল্যবোধেও গড়ে তুলতে হবে। সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য সুন্দর স্বপ্ন দেখাতে হবে । যে স্বপ্ন বাস্তবায়নের সে আগ্রহী হবে। সন্তান যেন মোবাইল বা নেশায় আসক্ত না হয়, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার মান দেখে সুমন সন্তোষ প্রকাশ করে বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। আর অভিভাবকদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক উৎসবমুখর মিলন মেলায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জালাল উদ্দীন কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত…

আপডেট সময় : ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬