সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বেগমগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৪০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

কাশেম বিন আবু জুবায়ের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ক বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার বহন করা হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব কায়েসুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। সঠিক পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ জহির উদ্দিন হারুন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ হাবিব। তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব হাসান খায়ের। তিনি তার বক্তব্যে পুষ্টি বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে বলেন, শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বেগমগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬