সর্বশেষ
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট বাঙ্গালহালিয়ায় রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের উৎসব উপলক্ষে মহতী ধর্মসভা অনুষ্ঠিত শেরপুরে মাদক বিরোধী সমাবেশে মাদকে না করার জন্য পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান ওসি সাহেবের, রাজস্থলীতে পাহাড়িকা পাবলিক স্কুলের ১৫তম ক্লাস পার্টি উদযাপন নালিতাবাড়ী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক রাকসুর দাবিতে তিন দিনরাত ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’ ঔষুধের গুণাগুণ থেকে পার্শ্বপ্রতিক্রিয়া, সবই জানা যাবে রাবির গবেষণায় শার্শা সীমান্তে মোটরসাইকেলসহ ৫০ পিস ভারতীয় ইয়াবা আটক, গ্রেপ্তার ১ Discover Your Perfect Poker Match: Explore the Exciting Variants

চীবর দানে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা, প্রথম সফরে রাজস্থলীতে জেলা পরিষদ চেয়ারম্যান দীপু

মোঃআইয়ুব চৌধুরী রাঙ্গামাটি
  • আপডেট সময় : ১২:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাজস্থলী উপজেলায় সফর করেছেন। তাঁর এ সফরকে ঘিরে বাঙ্গালহালিয়া ইউনিয়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয়রা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন। পরে তিনি রাজস্থলী বাজার মৈত্রী বৌদ্ধ বিহারে আয়োজিত ৪৫তম দানত্তোম কঠিন চীবর দানোৎসব-২০২৬ অনুষ্ঠানে যোগ দেন।

বাঙ্গালহালিয়ায় দীপন তালুকদার দীপুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা। এ সময় ব্যাপক মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

রাজস্থলী বাজার মৈত্রী বৌদ্ধ বিহারে আয়োজিত কঠিন চীবর দানোৎসবে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শত শত বৌদ্ধ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষক শ্রদ্ধাশংকর সঞ্চালনা করেন। প্রধান সদ্ধর্মালোচক হিসেবে ধর্মদেশনা দেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ও চান্দগাঁও সার্বজনীন শাক্যমনি বিহারের অধ্যক্ষ ভদন্ত মহাস্থবির ড. এস. লোকজিৎ ভিক্ষু।

ধর্মসভা ও পঞ্চশীল গ্রহণ শেষে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে ভিক্ষুসংঘের উদ্দেশ্যে চীবর উৎসর্গ করা হয়। এ সময় রাজস্থলী বাজার এলাকার ধর্মপ্রাণ মানুষ মৈত্রী বৌদ্ধ বিহারে সমবেত হয়ে চীবর দানে অংশ নেন। ধর্মীয় অনুষ্ঠানে অহিংসার বাণী প্রচার, মানবকল্যাণ এবং আগামী দিনগুলোতে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।

দিনের শুরুতে পরিত্রাণ পাঠ, পুষ্পপূজা, ভিক্ষুসংঘের প্রাতরাশ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, শীল গ্রহণ, সংঘদান, ভিক্ষুসংঘের ধর্মদেশনা এবং অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষুসংঘকে পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়। বিকেলে উদ্বোধনী সংগীত ও দানত্তোম কঠিন চীবর দান অনুষ্ঠানের পাশাপাশি পূজনীয় ভিক্ষুসংঘের ধর্মোপদেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ফানুস বাতি উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের ধর্মীয় আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য তিমথী খিয়াং, প্রেমা তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাসেমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চীবর দানে যোগ দেওয়ার আগে চেয়ারম্যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং হাসপাতালে থাকা রোগীদের সাথে কথা বলেন।

উল্লেখ্য, মহামতি গৌতম বুদ্ধের প্রজ্ঞাদীপ্ত শিক্ষার আলোকে বর্ষাবাস বা বর্ষাব্রত সমাপ্তির পর শুভ প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কঠিন চীবর দান উৎসব পালন করেন। এটি বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম পবিত্র ও তাৎপর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্রকে চীবর বলা হয়। ভিক্ষুসংঘকে চীবর দানের মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুণ্য অর্জনের পাশাপাশি বুদ্ধের কল্যাণময় শিক্ষা, অহিংসা, শান্তি ও মানবকল্যাণের আদর্শ চর্চা করেন। প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান তাই বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য বহন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চীবর দানে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা, প্রথম সফরে রাজস্থলীতে জেলা পরিষদ চেয়ারম্যান দীপু

আপডেট সময় : ১২:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬