বাঙ্গালহালিয়ায় রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের উৎসব উপলক্ষে মহতী ধর্মসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের উদ্যোগে শ্রীশ্রী গিরিরাজ গোবর্ধন পূজা, অন্নকূট লীলা স্মরণোৎসব, গুরুদেবের চতুর্থ তিরোভাব তিথি এবং অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ উপলক্ষে মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ধর্মসভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজি। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন শ্রীমৎ স্বামী অভেদানন্দ গিরি মহারাজ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী ১০৮ স্বরূপ দাস বাবাজি মহন্ত মহারাজ।
অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন পংকজ ভূষণ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, ডা. রেনসুই তালুকদার, সেবা কুঞ্জের উপদেষ্টা অরুণ সেন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের প্রতিনিধি জিকু কুমার দে।
ধর্মসভা উপলক্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া আর্থিক অনুদান প্রদান করেন।
আলোচনা সভার আগে সকাল থেকে শ্রীশ্রী গীতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রাজস্থলী উপজেলার বিভিন্ন মঠ-মন্দিরের গীতা স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ধর্মীয় আলোচনা, গীতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি ভক্তিমূলক ও উৎসবমুখর হয়ে ওঠে।


















