সর্বশেষ
চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান আসন্ন ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৬–২৭ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বল বিতরণ মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত পারিলায় বইছে নির্বাচনী হাওয়া: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও উন্নয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ।

চট্টগ্রামের এসপি গুরুতর আহত: সরকারি বাংলোতে দুর্ঘটনা, হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

 মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৫:২১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

 চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান সোমবার (৩০ মার্চ) সকালে তাঁর সরকারি বাংলোর বাথরুমে হঠাৎ পড়ে গুরুতর আহত হন। নগরের সিআরবি এলাকায় অবস্থিত সরকারি বাংলোটিতে ঘটে এই দুর্ঘটনা। পরে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করা হয়। পুলিশ সূত্র জানায়, পা পিছলে পড়ে আহত হওয়ার সঙ্গে সঙ্গে বাসার কর্মচারীরা দ্রুত তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানায়, এসপির বাম পা মারাত্মকভাবে ভেঙে গেছে এবং উন্নত চিকিৎসা প্রয়োজন। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও জানান, সোমবার দুপুরের দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ব্যবস্থায় হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় পৌঁছে এসপি নাজির আহমেদ খানকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর)-এ ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। একজন দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসেবে নাজির আহমেদ খানের আকস্মিক দুর্ঘটনায় প্রশাসনসহ বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও প্রশাসনিক কর্মকর্তারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চট্টগ্রামের এসপি গুরুতর আহত: সরকারি বাংলোতে দুর্ঘটনা, হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

আপডেট সময় : ০৫:২১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬