সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, তিন সপ্তাহে আড়াই লাখের বেশি শিশু কভারেজের লক্ষ্য

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ১১:০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

 দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলায় শুরু হয়েছে তিন সপ্তাহব্যাপী হাম-রুবেলা টিকাদান কার্যক্রম। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে জেলা সিভিল সার্জনের তত্ত্বাবধানে সোমবার (২০ এপ্রিল) থেকে এই বিশেষ উদ্যোগ চালু হয়। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে একটি করে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জেলার সাতটি উপজেলা ও পৌরসভা এলাকায় একযোগে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ জন্য স্থাপন করা হয়েছে ২ হাজার ৪০টি অস্থায়ী এবং ১০টি স্থায়ী কেন্দ্র। কর্মসূচি চলবে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া। এই কর্মসূচি বাস্তবায়নে জেলায় ২৯২টি টিম কাজ করছে, সঙ্গে রয়েছে ৫৮৪ জন স্বেচ্ছাসেবক। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, প্রায় ২ লাখ ৮০ হাজার ৪৫৫ শিশুকে এই টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১ লাখ ৩৮ হাজার ১৯৭ জন ছেলে এবং ১ লাখ ৩৮ হাজার ১৭৯ জন মেয়ে শিশু। এদিকে গত ৭২ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে ৫ জন শিশু গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছে। তবে পরিস্থিতি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আসিফ উর রহমান। স্বাস্থ্য বিভাগ আশা করছে, সময়মতো টিকাদান সম্পন্ন হলে জেলায় হাম রোগের ঝুঁকি অনেকটাই কমে আসবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, তিন সপ্তাহে আড়াই লাখের বেশি শিশু কভারেজের লক্ষ্য

আপডেট সময় : ১১:০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬