সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় গৃহবধূ ববিতা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠে সড়ক অবরোধ, বিচার দাবিতে মানববন্ধন

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ০৫:৪১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

 গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজার রোববার (১৯ এপ্রিল ২০২৬) সকালে পরিণত হয় শোক ও ক্ষোভের এক প্রতিবাদমুখর জনসমাবেশে। নির্মমভাবে নিহত গৃহবধূ ববিতার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁর স্বজন ও এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। ঢোলভাঙ্গা বন্দরের প্রধান সড়কে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা স্লোগানে স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলেন। কিছু সময়ের জন্য সড়ক অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয়। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে বাবার বাড়িতে আশ্রয় নেওয়া ববিতাকে পরিকল্পিতভাবে স্বামীর বাড়িতে নিয়ে গিয়ে ওই রাতেই নৃশংসভাবে হত্যা করা হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। তারা বলেন, “এ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” কর্মসূচি শেষে ববিতার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধায় গৃহবধূ ববিতা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠে সড়ক অবরোধ, বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৪১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬