সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধায় এনসিপির বিক্ষোভ: আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিচারের দাবিতে উত্তাল মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

 নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা শাখা। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকেলে এ কর্মসূচি পালিত হয়। বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এ সময় অংশগ্রহণকারীরা ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগানে শহর প্রকম্পিত করে তোলে। পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানান তারা। কর্মসূচিতে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক সহি আহমেদ ছোটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম জুয়েল, জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাজল রেখা পিঙ্কি, ছাত্রশক্তির সদস্য সচিব বোস্তামি জিম, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, ভারপ্রাপ্ত সদস্য সচিব রাহাত ইবনে শহীদ এবং পৌর আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু। সমাবেশ শেষে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধায় এনসিপির বিক্ষোভ: আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিচারের দাবিতে উত্তাল মিছিল

আপডেট সময় : ০২:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬